reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 28 মে 2026 ইং
১২৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের ১০ নম্বর ব্রিজে বাসচাপায় যুবক নিহত, আহত ১

সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের যংশন এলাকার ১০ নম্বর ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নাদিম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আবু সাইদ নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ মে) এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিমের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বলে জানা গেছে। আহত মোটরসাইকেল চালক আবু সাইদকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই যুবক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাস ১০ নম্বর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

অপরদিকে মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাদিম বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তার মাথা থেঁতলে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গুরুদাসপুর থানার এসআই জাহিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আবু সাইদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০