reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 মে 2026 ইং
১২৫ বার পড়া হয়েছে

শাহজাদপুরে ব্রিজ ও মহাসড়ক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে চরবর্ণিয়া-বেড়া ডাকবাংলো ঘাটে হুরাসাগর নদীর ওপর সেতু নির্মাণ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর মহাসড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার গালা, রূপবাটি ও কৈজুরী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এবং শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে চরাঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা দাবি জানান, চরবর্ণিয়া থেকে বেড়া ডাকবাংলো ঘাট পর্যন্ত হুরাসাগর নদীর ওপর একটি সেতু নির্মাণ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে পাবনা-ভেড়াকোলা-এনায়েতপুর-সয়দাবাদ পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়ক দ্রুত পাকাকরণ করা হলে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

সহকারী অধ্যাপক মো. ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুস সাত্তার মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, চরাঞ্চলের লাখো মানুষের যাতায়াত ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তারা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সেতু ও মহাসড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১১

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৩

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৪

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৫

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৬

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৭

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

২০