reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 04 জুন 2026 ইং
১১০ বার পড়া হয়েছে

রায়গঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় ঘুড়কা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে হেলথ ম্যানেজার আবুল ফাত্তাহ্ সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বিশেষ বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রহমান, ডা. মো. আবু হাসান শেখ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, মাসিক একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ বিষয়ে কুসংস্কার ও সামাজিক সংকোচ দূর করে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কিশোরীদের মধ্যে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন তথ্য জানতে পারেন এবং এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও শিক্ষণীয় বলে অভিহিত করেন। মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ স্বাস্থ্যচর্চা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১১

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৩

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৪

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৫

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৬

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৭

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

২০