reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 05 জুন 2026 ইং
১০৬ বার পড়া হয়েছে

নওগাঁ সীমান্তে পুশ-ইন নাটক: ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় ১৭ জন

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার ঘটনায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে কোনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি। ফলে আটকে পড়া ব্যক্তিরা এখনো সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

শুক্রবার (৫ জুন) সকালে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পতাকা বৈঠক নিয়ে কোনো অগ্রগতি হয়নি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশে বাধা দেয়। পরে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন।

আটকে পড়াদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার বাসিন্দা বলে দাবি করেছেন। তবে তাদের প্রকৃত পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে।

এদিকে দীর্ঘ সময় ধরে খোলা আকাশের নিচে অবস্থান করায় নারী ও শিশুদের দুর্ভোগ বাড়ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, কলমুডাঙ্গা ও আশপাশের সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং কোনো অবস্থাতেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের উদ্যোগ অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে আটকে পড়া ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে। তবে বিএসএফের পক্ষ থেকে সাড়া না মেলায় পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকে পড়া ১৭ জনের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা চলছে। বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১০

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১২

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৩

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৪

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৫

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৬

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৭

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৮

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৯

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০