reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 06 জুন 2026 ইং
১২৩ বার পড়া হয়েছে

ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ধান মাড়াই মেশিনে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আলী আশরাফ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধোপাকান্দি গ্রামে নিজ বাড়ির আঙিনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আশরাফ ওই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় ধান মাড়াইয়ের প্রস্তুতিকালে আলী আশরাফ ধান মাড়াই মেশিনে বিদ্যুতের লাইন সংযোগ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খোকন মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুতায়িত হয়ে আলী আশরাফের মৃত্যু হয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা/জিডি নথিভুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১০

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১২

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৩

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৪

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৫

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৬

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৭

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৮

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৯

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০