reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 07 জুন 2026 ইং
১১৩ বার পড়া হয়েছে

সরকারি জমিতে প্রভাবশালীদের দাপট, সলঙ্গায় নির্মাণ হচ্ছে অবৈধ স্থাপনা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সলঙ্গা হাটসংলগ্ন সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। করতোয়া নদীর পশ্চিম তীরজুড়ে একের পর এক আধাপাকা ও পাকা স্থাপনা গড়ে উঠলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যপাড়া ভরমোহনী মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত আরএস দাগ নম্বর ৬২৩, ৬৩৯, ৬৩৮ ও ৬৩৭-এর অন্তর্ভুক্ত এলাকায় সুইচগেট থেকে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত সরকারি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র এসব জমি দখল করে সেখানে দোকানপাট ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি খাস জমি দখল করে ব্যবসা পরিচালনা করছেন। আবার কেউ কেউ এসব স্থাপনা ভাড়া দিয়ে প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ আয় করছেন। ফলে সরকারি সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হলেও কার্যকর প্রতিকার মিলছে না।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন আমজাদ হোসেন, জুলফিকার আলী রাঙ্গা, করুন সাহা, বরুন সাহা, যুগোল পোদ্দার, শাহিন হোসেন, খোকন, শহিদুল ইসলাম, রোকেয়া সুলতানা, নাজমুল আলম, আব্দুল মতিন, শেফালী বেগম, হিলটন ও রফিকুল ইসলামসহ আরও অনেকে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি জমি দখলমুক্ত করতে দ্রুত জরিপ পরিচালনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় ভবিষ্যতে আরও বেশি সরকারি জমি বেদখল হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ঘুরকা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী মুনসুর আলী বলেন, “অপদখলকারীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

এদিকে এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “যদি সরকারি জায়গা অপদখল হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ চললেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০