reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 07 জুন 2026 ইং
১১৩ বার পড়া হয়েছে

অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ঝটিকা অভিযান, ভুইয়াগাঁতীতে উচ্ছেদ অবৈধ দোকান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পুলিশ। একই সঙ্গে মহাসড়ক ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চলা যানজট মাত্র ১০ মিনিটের অভিযানে নিয়ন্ত্রণে আনা হয়।

রবিবার (৭ জুন) বিকেল ৪টার দিকে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সলঙ্গা ও রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুইয়াগাঁতী ওভারব্রিজের নিচে এবং আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের অবৈধ স্ট্যান্ডের কারণে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হতো। এতে ভোগান্তিতে পড়তেন যাত্রী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

অভিযান চলাকালে সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং মহাসড়কে অবস্থান নেওয়া যানবাহনগুলোকে নির্ধারিত স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং জনমনে স্বস্তি ফিরে আসে।

অভিযানে নেতৃত্ব দেওয়া রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, “সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল কোনোভাবেই বরদাশত করা হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুনরায় কেউ সড়ক দখল বা অবৈধ স্ট্যান্ড স্থাপনের চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় যানজট ছিল নিত্যদিনের সমস্যা। পুলিশের এই পদক্ষেপে সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধানের জন্য নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনার দাবি জানান তারা।

এদিকে অভিযানের পর এলাকায় শৃঙ্খলা ফিরে আসায় যাত্রী ও পরিবহন চালকদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড স্থায়ীভাবে যানজটমুক্ত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০