reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 08 জুন 2026 ইং
১২৬ বার পড়া হয়েছে

কাজিপুরে ফিল্মি স্টাইলে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

সিরাজগঞ্জের কাজিপুরে এক গরু ব্যবসায়ীকে ফিল্মি স্টাইলে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করে চলে গেছে একদল দুষ্কৃতকারী। গতকাল রবিবার বিকেল সাড়ে চারটায় দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি বাজারে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা ওই ব্যবসায়ীর নিকটে থাকা গরু বিক্রির ৬ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে গেছে। ছিনতাইয়ের শিকার হয়ে আহত হওয়া ওই ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের মৃত মনছের আলীর পুত্র। রাতেই ওই ব্যবসায়ীর সাথে থাকা আরেক ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শী ও থানায় দেয়া মামলাসূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গতকাল রবিবার কাজিপুর উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করেন। বিকেলে তিনি আরও দুই ব্যবসায়ীসহ সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। হাজরাহাটি বাজারে ওই ব্যবসায়ীর গাড়ি পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির গতিরোধ করে। এরপর চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাথারী কুপিয়ে জখম করে। এসময় তার নিকটে থাকা নগদ অন্য ব্যসায়ীর সহ মোট ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত চরভানুডাঙ্গা রোডে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও আহত রাজ্জাকের সাথে থাকা অন্য গরু ব্যবাসীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

নাম প্রকাশ না করার শর্তে হাজরাহাটি বাজারের এক ব্যবসায়ী জানান, “আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনজন লোক মোটরসাইকেল থামিয়ে এক ব্যক্তিকে সিএনজি থেকে নামিয়ে কিলঘুষি ও কোপ দেয়। ভয়ে দোকান ঘরের আড়ালে যাই। কয়েক সেকেন্ড পরেই মোটরসাইকেল নিয়ে ওই তিন দুষ্কৃতকারি চলে যায়। এই ঘটনায় আমরা আতঙ্কে আছি।”

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান জানান, ‘ ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলা নেয়া হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলামান হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০