reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 11 জুন 2026 ইং
১৬০ বার পড়া হয়েছে

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামে বসতবাড়ির জমি কেটে ক্ষতি সাধন এবং হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আলমগীর হোসেন টুলু মীর উল্লাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন সকাল আনুমানিক ৬টার দিকে গ্রামের কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীরা আলমগীর হোসেন টুলু মীরের বসতবাড়ির কায়েমি জমির মাটি কাটতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারধরের চেষ্টা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযোগকারীর ভাইকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। একই সঙ্গে বসতবাড়ির জমির মাটি কেটে ক্ষতি সাধন করা হয় এবং ভবিষ্যতেও মাটি কাটার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় সড়াতৈল গ্রামের মৃত কালু শেখের ছেলে আফছার আলী শেখ (৬০), তার ছেলে আমিন শেখ (৩৫), আবু তালেব মাস্টার (৫৫), আমজাদ শেখ (৬৫), রহিম শেখ (৪৫), মৃত রশিদ প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (৪৫), মৃত আলতাব প্রামাণিকের ছেলে আব্দুল মান্নান (৫০), আসমত আলীর ছেলে আবুল কালাম (৪৫), মৃত খাদেম প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম (৫০), নুরুল ইসলাম (৩৫), আরিফুল ইসলাম (৩৫)সহ আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী আলমগীর হোসেন টুলু মীর বলেন, “আমার বসতবাড়ির জমি কেটে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বাধা দিতে গেলে আমাদের হুমকি দেওয়া হয় এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করছি।”

অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০