reporter মোঃ আসাদুল্লাহ- , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : 13 জুন 2026 ইং
১৩০ বার পড়া হয়েছে

বিচার হবে গ্রামেই, খাসপুখুরিয়ায় গ্রাম আদালত সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুখুরিয়া ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ইউনিয়নজুড়ে বার্ষিক ক্যাম্পেইন, শোভাযাত্রা, ভিডিও শো ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১০ জুন) সকালে খাসপুখুরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে কোদালিয়া বাজারে গ্রাম আদালত বিষয়ক বর্ণাঢ্য শোভাযাত্রা (শোডাউন) অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবাসমূহ নিয়ে ভিডিও কনফারেন্স এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাসপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর মো. শহিদুল ইসলাম, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, ইউনিয়ন পরিষদ সচিব মো. জুয়েল রানা, প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন উদ্যোক্তা মো. রাসেদুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম মকদম, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. জোসনা বেগম, মো. ইউসুব আলী, মো. জাহাঙ্গীর, মো. মজনু মিয়া, মো. মাইন উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. হুমায়ন কবিরসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ আদালতের দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয় এড়িয়ে দ্রুত ন্যায়বিচার পেতে পারেন। তাই গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণকে আরও বেশি সচেতন করতে হবে এবং এ ব্যবস্থার সুফল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

পরে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও নাটক প্রদর্শন করা হয়। নাটক প্রদর্শনের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা গ্রাম আদালত সম্পর্কে নতুন তথ্য জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০