reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 15 জুন 2026 ইং
১৩৭ বার পড়া হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণে রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযান শুরু

সিরাজগঞ্জ রায়গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশপাশের এলাকাকে বখাটে ও কিশোর গ্যাং মুক্ত রাখা।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে রায়গঞ্জ থানা পুলিশ। সোমবার খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় বখাটেদের উপদ্রবের বিষয়ে পুলিশকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট এলাকাকে বখাটে ও উত্ত্যক্তকারীদের প্রভাবমুক্ত করেন। এই দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্কুল ক্যাম্পাস বা যাতায়াতের পথে কোনো ধরনের হয়রানির শিকার হলে দ্রুত স্থানীয় থানায় বা জাতীয় জরুরি সেবায় (৯৯৯) যোগাযোগ করতে হবে। কিশোর অপরাধ বা বখাটেদের আড্ডার বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন ,রায়গঞ্জ থানা পুলিশ এই অশুভ চক্র নির্মূলে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে সর্বদা নিয়োজিত থাকবে।

স্কুল ও কলেজপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের, বিশেষত মেয়ে শিক্ষার্থীদের যাতায়াতের পথে এবং ক্যাম্পাস এলাকায় কোনো ধরনের উত্ত্যক্তকরণ বা হয়রানি প্রতিরোধে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। শিক্ষার্থী বা অভিভাবকরা যেকোনো ধরনের বিড়ম্বনার শিকার হলে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তারা শতভাগ তৎপর এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০