reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 16 জুন 2026 ইং
১৯১ বার পড়া হয়েছে

রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী-হাটপাঙ্গাসী সড়কে বড় বড় গর্ত, চরম ভোগান্তিতে পথচারী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী-হাটপাঙ্গাসী সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহন চালকরা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বেহাল অবস্থা তৈরি হয়েছে, যা প্রতিদিনই বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটপাঙ্গাসী বাজার থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত সড়কের একাধিক স্থানে সড়ক ঘেঁষে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে, ফলে গর্তের গভীরতা বোঝা যায় না। এতে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে অটোভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল চালকদের জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করতে হচ্ছে। অনেক সময় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করছে।

এলাকাবাসী জানান, গ্রামপাঙ্গাসী ও হাটপাঙ্গাসী এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়কটি। কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন যাতায়াতের জন্য সড়কটির গুরুত্ব অনেক। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০