reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 22 জুন 2026 ইং
১১৪ বার পড়া হয়েছে

দুই কিলোমিটার রাস্তা যেন কাদার সাগর, দুর্ভোগে হাজারো মানুষ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিনোদ বাড়ি গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা এখন যেন কাদার সাগরে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ হাজারো এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে রাস্তাজুড়ে কাদা হয়ে থাকায় পায়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে এর কোনো সংস্কার হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়ার অন্যতম প্রধান পথ এটি। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে পণ্যবাহী ট্রলি, ভ্যান ও অন্যান্য যানবাহন প্রায়ই কাদার মধ্যে আটকে যাচ্ছে। অনেক সময় স্থানীয়দের সহায়তায় যানবাহন ঠেলে পার করতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার দুরবস্থা নিয়ে একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি।

ভুক্তভোগী এক কৃষক বলেন, “রাস্তার এই অবস্থার কারণে সময়মতো ফসল বাজারে নিতে পারি না। ভ্যান ও ট্রলি কাদার মধ্যে আটকে যায়, কখনো উল্টেও যায়। এতে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।”

স্থানীয় শিক্ষার্থীরা জানায়, “একটু বৃষ্টি হলেই রাস্তা কাদার সমুদ্রে পরিণত হয়। স্কুল-কলেজে যেতে খুব কষ্ট হয়। অনেক সময় পিছলে পড়ে আহত হতে হয়। পোশাক ও জুতা নষ্ট হয়ে যায়।”

স্থানীয়দের মতে, শুধু শিক্ষার্থী বা কৃষক নয়, জরুরি রোগী পরিবহনেও মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী বা অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি আমাদের নজরে এসেছে। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে রাস্তাটি সংস্কার কিংবা উন্নয়ন প্রকল্পের আওতায় এনে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কার এবং পাকাকরণের দাবি জানিয়েছেন। তারা জনদুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০