reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 23 জুন 2026 ইং
১৩৩ বার পড়া হয়েছে

রায়গঞ্জে সাহেবগঞ্জ হাট সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম

আল-আমিন,স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাহেবগঞ্জ হাটে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা নিরসন এবং পুরাতন ঘরের চালা মেরামতের কাজ শুরু হয়েছে। এতে হাটের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে হাটের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ব্যবসা পরিচালনা ও চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো ব্যবসায়ী ও ক্রেতাদের। এছাড়া হাটের পুরাতন কয়েকটি ঘরের চালা জরাজীর্ণ হয়ে পড়ায় বৃষ্টির সময় দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।


এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাটের ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং পুরাতন ঘরের চালা মেরামতের উদ্যোগ গ্রহণ করে। ইতোমধ্যে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে এবং পুরাতন ঘরের চালা সংস্কারও চলমান রয়েছে।


হাটের ব্যবসায়ী মো:মাহমুদুল হাসান জানান,পানি নিষ্কাশনের ব্যবস্থা ও ঘর মেরামতের কাজ সম্পন্ন হলে হাটের পরিবেশ আরও উন্নত হবে। এতে ব্যবসা পরিচালনা সহজ হবে এবং ক্রেতারাও নির্বিঘ্নে কেনাকাটা করতে পারবেন।


কাচামাল ব্যবসায়ী মো:রাসেল,রহমান,লালন,আকছেদ,কামরুল জানান,সাহেবগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।


হাটের সভাপতি মো. আব্দুল মমিন বলেন, দীর্ঘদিন ধরে সাহেবগঞ্জ হাটে পানি জমে থাকায় ব্যবসায়ী, ক্রেতা ও হাটে আগত সাধারণ মানুষকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতো। সম্প্রতি পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এ সমস্যা অনেকাংশে দূর হয়েছে। এখন হাটের পরিবেশ আগের তুলনায় অনেক ভালো হয়েছে এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনাও সহজ হবে বলে আমরা আশা করছি।


এ বিষয়ে ৭নং নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. এস এম রেজাউল করিম বলেন,সাহেবগঞ্জ হাটের আটচালা ঘরের চাল দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এছাড়া সামান্য বৃষ্টি হলেই হাটের ভেতরে হাঁটুসমান পানি জমে ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ঘরের চালা মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে। আশা করছি, এখন থেকে হাটে আর জলাবদ্ধতা বা চালা সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না এবং ব্যবসায়ী-ক্রেতারা নির্বিঘ্নে হাটের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।


এদিকে, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ায় এবং পুরাতন চালা মেরামত করায় হাটে ব্যবসা-বাণিজ্য পরিচালনা এখন আরও সহজ ও নির্বিঘ্ন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০