reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 25 জুন 2026 ইং
১১৩ বার পড়া হয়েছে

সাইপ্রাসে ছাদ থেকে পড়ে সিরাজগঞ্জের প্রবাসী যুবকের মৃত্যু

ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হুমায়ুন কবির সৌরভ (৩২) নামে সিরাজগঞ্জের এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ২টার দিকে সাইপ্রাসের একটি বহুতল ভবনের তিনতলার ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত হুমায়ুন কবির সৌরভ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় স্কুলশিক্ষক ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে স্ত্রী ও একমাত্র শিশুসন্তানকে রেখে জীবিকার তাগিদে সাইপ্রাসে পাড়ি জমান সৌরভ। সেখানে একটি প্রতিষ্ঠানে ম্যানেজার পদে কর্মরত ছিলেন তিনি। কর্মস্থলের পাশের একটি বহুতল ভবনের ছাদে অবস্থানকালে অসাবধানতাবশত নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মোবাইল ফোনে ভোরের দিকে সৌরভের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম শুরু হয়। একমাত্র ছেলের মৃত্যুসংবাদ শুনে বাবা-মা ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, “হুমায়ুন কবির সৌরভের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

এদিকে সৌরভের অকাল মৃত্যুতে আরঙ্গাইল গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রবাসে কর্মরত অবস্থায় সৌরভের এমন আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। তার অকাল প্রয়াণে পরিবারটি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০