খবর ২৪ ঘন্টা , ডেস্ক
মঙ্গলবার (তারিখ অনুযায়ী) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, বনারী নেত্রী সুফিয়া বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বপ্নসারথি দলের কিশোরী সদস্য, তাদের অভিভাবকবৃন্দ এবং সজাগ দলের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় কিশোরীদের বিভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের পাশাপাশি চ্যাম্পিয়ন ও অ্যালামনাই সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী কিশোরীদের মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়। বক্তারা কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা এবং অধিকার বিষয়ে জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের কার্যক্রম কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) অফিসার শোভন মণ্ডল এবং সিও মিতু খাতুন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন