reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 27 জুন 2026 ইং
২০২ বার পড়া হয়েছে

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৭নং নলকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলমচাঁদপুর-সরাবাড়ী গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল বাছেত ফকির ও তার সহযোগীদের দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মামলাগুলো প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক নলকা ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক মাস্টার, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন, নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা, শিখা খাতুন, বিলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ শেখ ও তার পরিবারের সদস্যদের হয়রানির উদ্দেশ্যে পরপর দুটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা দাবি করেন, প্রকৃত ঘটনা তদন্ত না করেই মামলা দায়েরের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানির চেষ্টা করা হচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে মামলাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে তারা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়ানো হলে শুধু ব্যক্তি নয়, তার পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হয়। তাই ন্যায়বিচারের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০