reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 27 জুন 2026 ইং
৯১ বার পড়া হয়েছে

সলঙ্গায় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, অভিযানে আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় ডাকাতদের গাড়ির ধাক্কায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে সলঙ্গা থানা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান এ তথ্য জানান। এ সময় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘটিত ডাকাতি ও চুরির ঘটনার সঙ্গে জড়িত একটি আন্তঃজেলা ডাকাত চক্রকে কয়েকদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম (বার)-এর নির্দেশনায় শুক্রবার গভীর রাতে হাটিকুমরুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পুলিশের সংকেত উপেক্ষা করে একটি ট্রাক দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধোপাকান্দি ব্রিজ এলাকায় তাদের গতিরোধ করতে গেলে ডাকাতদের গাড়ির ধাক্কায় কনস্টেবল রুহুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছেন।

পুলিশের ধাওয়া ও তল্লাশির একপর্যায়ে ডাকাত দলের সদস্য সুরুজকে আটক করা হয়। তার বাড়ি রংপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আন্তঃজেলা ডাকাত চক্রের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

অভিযানে একটি পিকআপ ভ্যান, গ্রিল কাটার, চাপাতি, রশি, ত্রিপল, লোহার রড, মোবাইল ফোন, লাঠি ও ইটের টুকরাসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাত সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, সংঘবদ্ধ অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০