reporter মোঃ আসাদুল্লাহ- , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : 28 জুন 2026 ইং
৩৬০ বার পড়া হয়েছে

চৌহালীর উমারপুরে ১২ কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন, সেবা পেল ৩,৯৬৯ শিশু

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের চরাঞ্চলে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ১২টি অস্থায়ী কেন্দ্রে একযোগে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

দুর্গম চরাঞ্চল হওয়ায় ক্যাম্পেইন সফল করতে কেন্দ্রগুলোর আশপাশে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়, যাতে কোনো শিশু এ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।

ক্যাম্পেইনের আওতায় উমারপুর ইউনিয়নের পাথরাইল, হাপানিয়া, মধ্য শিমুলিয়া, দত্তকান্দি, চর পাচুরিয়া, চর বাউশা, চর উমারপুর, হিজুলিয়া, ধুবুলিয়া, আটিয়া সলংগি ও শৈলজানাসহ বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালিত হয়।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ইউনিয়নে মোট ৩ হাজার ৯৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪৪ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ৫২৫ জন শিশু রয়েছে।

ক্যাম্পেইনে দায়িত্ব পালন করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইলিয়াস হোসাইন, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) নুরজাহান খাতুন, লাকী খাতুন, নাজমা ও সামলা, সিএইচসিপি রেখা খাতুন, স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন (বাবু), আলমগীর হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা।

স্বাস্থ্য বিভাগ জানায়, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে সকল অভিভাবককে শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে এ সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০