reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 28 জুন 2026 ইং
১১২ বার পড়া হয়েছে

বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ১০২ পিস ইয়াবা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (২৮ জুন ২০২৬) সকাল ৬টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বেলকুচি উপজেলার চালা, মুকন্দগাতি ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের নেতৃত্বে তিনটি মোবাইল কোর্ট ও তিনটি নিয়মিত অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি নিয়মিত মামলা ও একটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়েছে। মোট দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ১০২ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা।

ভ্রাম্যমাণ আদালতে একজন আসামিকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউশন দাখিলকারী ও মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামাণিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০