খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নবনিযুক্ত কমিটির পক্ষ থেকে এ দায়িত্ব প্রদানের জন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ভিপি আয়নুল হক সাহেবের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এক প্রতিক্রিয়ায় সভাপতি মোঃ আবুসামা সরকার বলেন, “আমাদের ওপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে কাজ করব। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের আস্থা ও সম্মানের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
অভিভাবক সদস্য মোঃ আবুল কালাম আজাদও বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় শিক্ষানুরাগীরা নবগঠিত অ্যাডহক কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে তাদের সফলতা কামনা করেছেন।
মন্তব্য করুন