reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 জুন 2026 ইং
২৪ বার পড়া হয়েছে

শাহজাদপুরে সিএনজি-নসিমন সংঘর্ষে ৫ জন আহত, গুরুতর ২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দিলরুবা এলাকায় রশিদ প্রসেস মিলের সামনে সিএনজি ও নসিমনের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স মোছা. লাবনী আক্তারসহ চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি বেড়া থেকে শাহজাদপুরের দিলরুবা বিসিক বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। পথে দিলরুবা এলাকায় পৌঁছালে উল্লাপাড়ার দিক থেকে আসা একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি মহাসড়কে উল্টে গিয়ে চালকসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পোতাজিয়া হাসপাতাল) ভর্তি করে।

আহতরা হলেন— মো. আজাদ (৪০), সিএনজি চালক মো. জাহিদ হোসেন (২৫), মোছা. সাহিদা (২০), মাসুদ হোসেন (২২) এবং মোছা. লাবনী আক্তার (৩৫)।

কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে মাসুদ হোসেনসহ দুইজনের পায়ে গুরুতর আঘাত ও ভাঙন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য আহতদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর নসিমনটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০