reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 07 জুলাই 2026 ইং
১৪০ বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের পর ক্যান্সার আক্রান্ত শিশু রিমুর চিকিৎসায় প্রশাসনের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চক মোহনবাড়ী গ্রামের ক্যান্সার আক্রান্ত আট বছরের শিশু মোছা. রিমু খাতুনের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে উপজেলা প্রশাসন। ‘রায়গঞ্জে অর্থের অভাবে থমকে আছে শিশু রিমুর চিকিৎসা’ শিরোনামে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসনের উদ্যোগে রিমুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রিমুর বাবা দিনমজুর রিপন শেখের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী ব্যক্তিগত উদ্যোগে আরও ৬ হাজার ২০০ টাকা অনুদান দেন। সব মিলিয়ে রিমুর চিকিৎসার জন্য ২৬ হাজার ২০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছে রিমু। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সে ক্যান্সারে আক্রান্ত। ইতোমধ্যে তার বাম চোখ অস্বাভাবিকভাবে ফুলে বাইরে বেরিয়ে এসেছে এবং শ্বাস-প্রশ্বাসেও জটিলতা দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে একাধিক হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনীয় ব্যয় বহন করা দিনমজুর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখ বলেন, “অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সমাজসেবা অধিদপ্তরের অন্যতম দায়িত্ব। রিমুর অসুস্থতার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ২০ হাজার টাকার চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারি নীতিমালার আওতায় সহযোগিতার সুযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী রিমুর দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “মানবিক বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে। তবে রিমুর উন্নত চিকিৎসার জন্য আরও বড় অঙ্কের অর্থ প্রয়োজন। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক ও মানবিক সংগঠন, প্রবাসী এবং সহৃদয় মানুষকে শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”

রিমুর পরিবারের ভাষ্য, ২৬ হাজার ২০০ টাকার এই সহায়তা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি হলেও উন্নত চিকিৎসার ব্যয়ের তুলনায় তা এখনও অপ্রতুল। চিকিৎসা অব্যাহত রাখতে আরও বড় অঙ্কের অর্থের প্রয়োজন রয়েছে।

রিমুর বাবা রিপন শেখ বলেন, “আমার মেয়েকে বাঁচাতে সমাজের সবার সহযোগিতা চাই। আপনাদের সামান্য সহায়তাই আমার মেয়ের চিকিৎসার পথ সহজ করে দিতে পারে।”

সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ:
রিপন শেখ (রিমুর বাবা)
মোবাইল: ০১৭৯২-২৪৭৬৮৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০