reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 14 জুলাই 2026 ইং
৮৬ বার পড়া হয়েছে

গভীর গর্তে হুমকির মুখে ফুলজোড় নদীর ব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী ইউনিয়নের ফুলজোড় নদীর ব্রিজের পশ্চিম প্রান্তে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর সংযোগ সড়কের একাংশ ধসে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, মোটরসাইকেল আরোহী, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকরা। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের পশ্চিম পাশে সংযোগ সড়কের একটি বড় অংশ ধসে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের নিচের মাটি সরে গিয়ে সড়কের অংশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা ইট ও গাছের ডালপালা দিয়ে ঝুঁকিপূর্ণ স্থানটি চিহ্নিত করলেও তা কোনোভাবেই নিরাপদ নয়। বিশেষ করে রাতের অন্ধকার ও বৃষ্টির সময় সেখানে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করে। দীর্ঘদিন ধরে গর্তটি থাকলেও স্থায়ীভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থী, বৃদ্ধ ও মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত গর্তটি সংস্কার করে সেতুর সংযোগ সড়ক চলাচল উপযোগী করা হোক। পাশাপাশি স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে ব্যারিকেড ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনেরও দাবি জানান তারা।

রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত ঝুঁকি কমাতে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং স্থায়ী সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হবে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত উদ্যোগে ঝুঁকিপূর্ণ অংশটি সংস্কার করা হলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এবং স্বস্তি ফিরে আসবে এই গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহারকারী হাজারো মানুষের মধ্যে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০