reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 16 জুলাই 2026 ইং
৮৭ বার পড়া হয়েছে

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপন

সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে ব্রহ্মগাছা ইউনিয়নের বারইবাঘে শহীদ নজরুল ইসলাম এবং চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাইয়ে শহীদ লেবু শেখের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়।


পরে রায়গঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র‌্যালি বের করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।


সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, জুলাই যোদ্ধা মো. ইসমাইল হোসেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। আলোচনা শেষে জুলাই আন্দোলনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০