reporter মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
প্রকাশ : 26 জুলাই 2026 ইং
৮০ বার পড়া হয়েছে

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের বেলকুচিতে মাত্র ১ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর যুবক হত্যা মামলার প্রধান আসামি শাহীন মোল্লা (২৪)কে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আমবাগান ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১২ ও র‌্যাব-১-এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহীন মোল্লা বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

রোববার (২৬ জুলাই) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২-এর সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

র‌্যাব জানায়, ২০২৫ সালের ২৫ নভেম্বর বেলকুচি উপজেলার তামাই এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, নিহত শুভ প্রায় এক মাস আগে আসামি শাহীন মোল্লার কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

ঘটনার দিন শাহীন মোল্লা ও তার সহযোগীরা তাঁতের কাজ করছিলেন শুভকে ডেকে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিয়ে যান। সেখানে তাকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই শুভর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি শাহীন মোল্লা আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন আমবাগান ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি শাহীন মোল্লাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০