reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 27 জুলাই 2026 ইং
১৯৫ বার পড়া হয়েছে

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে ফুলবর রহমান (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।


সোমবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর রায়েরপাড়া এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় তিনি পিষ্ট হন। এতে তার মাথাসহ শরীরের বুকের অংশ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহত ফুলবর রহমান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কসবা গ্রামের মৃত নায়েব মন্ডলের ছেলে।


এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আরব আলী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে নিহতের পরিচয় শনাক্তের জন্য সিরাজগঞ্জ সিআইডির সহায়তা নেওয়া হয়। সিআইডির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।


ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০