খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শনিবার (৮ আগস্ট) সকালে চলনবিল অঞ্চলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের মান্নান নগর এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলনবিল। এ বিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। পাশাপাশি চলনবিল অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন স্থান ও এলাকা পুরাকীর্তিতে সমৃদ্ধ। এ ছাড়া চলনবিলের জীববৈচিত্র্য দেখা ও জানারও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা আমাদের জাতীয় সম্পদ।”
তিনি আরও বলেন, সম্ভাবনাময় চলনবিলের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সারাদেশের পর্যটন খাতের পাশাপাশি চলনবিলের পর্যটনকেও আধুনিক ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, “চলনবিলের পর্যটন খাতকে নতুন রূপে সাজাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি চলনবিল পরিদর্শনে এসেছি। এরই অংশ হিসেবে চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুত শুরু করা হবে।”
পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আফছার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।
মন্তব্য করুন