খবর ২৪ ঘন্টা , ডেস্ক
গ্রেপ্তাররা হলেন—রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম লেবু সেখ ও তার স্ত্রী মোছা. আশা পারভীন এবং হাট পাঙ্গাসী গ্রামের মৃত আজমলের ছেলে মো. হাসান সরকার ওরফে লাদেন।
পুলিশ সূত্রে জানা যায়, মো. রবিউল ইসলাম লেবু সেখ ও মোছা. আশা পারভীনের বিরুদ্ধে রায়গঞ্জ থানার জিআর মামলা নং-১৬৭/২৩-এর ওয়ারেন্ট রয়েছে। অপরদিকে মো. হাসান সরকার ওরফে লাদেনের বিরুদ্ধে সিরাজগঞ্জের জিআর মামলা নং-৬৯/২৪ এবং রায়গঞ্জ থানার জিআর মামলা নং-১৩৪/২৩ ও ৫৪/২৩-এর ওয়ারেন্ট রয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#
মন্তব্য করুন