reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 14 আগস্ট 2026 ইং
৭৩ বার পড়া হয়েছে

চান্দাইকোণায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোণায় এশিয়ান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে চান্দাইকোণা কলেজের পাশে একটি বহুতল ভবনে হাসপাতালটির উদ্বোধন করা হয়। এশিয়ান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান কে এম সাব্বির হোসেন সনেটের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

এর আগে বর্ণাঢ্য ফটকে ফিতা কেটে হাসপাতালে প্রবেশ করেন এমপি আয়নুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান।

এশিয়ান হসপিটালের চেয়ারম্যান মো. রেজাউল করিম ভূঁইয়া দুবাই থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক হুসনে আরা খাতুন হাসিসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মোমিন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়ান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে স্থানীয় দরিদ্র ও অসহায় রোগীদের বিশেষ ছাড়ে উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। নতুন এ হাসপাতাল চালুর ফলে চান্দাইকোণা ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।#


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০