reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 03 সেপ্টেম্বর 2026 ইং
৩৪ বার পড়া হয়েছে

রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত পরিচয় আবারও অস্বীকার মিয়ানমারের

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশে বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর স্বতন্ত্র জাতিগত পরিচয় আবারও অস্বীকার করেছে মিয়ানমার। মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মানুষকে মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগের মধ্যেই বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

রোহিঙ্গা পরিচয় নিয়ে মিয়ানমারের অবস্থান

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ ও অন্যান্য সহযোগী দেশের সহায়তায় যাচাইকৃত বাস্তুচ্যুত নাগরিকদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে তারা প্রস্তুত।

তবে একই বিবৃতিতে মিয়ানমার দাবি করেছে, ‘রোহিঙ্গা’ নামে কোনো স্বতন্ত্র জাতিগত সত্তার ঐতিহাসিক অস্তিত্ব দেশটিতে কখনো ছিল না।

পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে পালিত ‘রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস’-এরও তীব্র নিন্দা জানিয়েছে জান্তা সরকারের পররাষ্ট্র দপ্তর।

প্রত্যাবাসন নিয়ে বাড়ছে নিরাপত্তা শঙ্কা

মিয়ানমারের এমন অবস্থানের পর প্রত্যাবাসিত রোহিঙ্গাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, যে রাষ্ট্র এখনো রোহিঙ্গাদের নিজস্ব পরিচয় স্বীকার করে না, সেখানে তাদের ফেরত পাঠানো হলে তারা আবারও নির্যাতন, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের মুখে পড়তে পারেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ বর্তমানে মিয়ানমারে নেই।

এদিকে মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিলও আশ্বস্ত করেছেন, জীবন ঝুঁকির মুখে পড়তে পারে—এমন কোনো পরিস্থিতিতে কাউকে জোরপূর্বক মিয়ানমারে ফেরত পাঠানো হবে না।

২০১৭ সালের পর বাংলাদেশে আশ্রয় নেয় লাখো রোহিঙ্গা

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়ন ও সহিংসতার মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও একাধিক উদ্যোগ নেওয়া হলেও এই বিপুল জনগোষ্ঠীর নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

অন্যদিকে মালয়েশিয়াতেও প্রায় ১ লাখ ২৬ হাজার রোহিঙ্গা শরণার্থী হিসেবে বসবাস করছেন। এমন পরিস্থিতিতে মিয়ানমারের সর্বশেষ অবস্থান রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০