reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
৩৭৯ বার পড়া হয়েছে

সামরিক বিমানের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল টেসলা গাড়ি

অন্য একটি স্বাভাবিক দিনের মতো মহাসড়কে গাড়ি চলছিল। হঠাৎ একটি সামরিক বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে নেমে আসে। সেই দৃশ্য ধরা পড়ে টেসলা গাড়ির ড্যাশক্যামে।

চমকে দেওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ওকলাহোমা হাইওয়েতে একটি সামরিক বিমানের সঙ্গে টেসলার গাড়িটি অল্পের জন্য ধাক্কা খাওয়া থেকে বেঁচে যায়। এতে তাজ্জব বনে গিয়ে গাড়ি বন্ধ করে মহাসড়কে অবস্থান করতে থাকেন চালক।

স্থানীয় সময় বৃহস্পতিবার উইল রজার্স এয়ার ন্যাশনাল গার্ড বেস থেকে একটি প্রশিক্ষণ মিশনে থাকাকালীন বিমানবাহিনীর বিশেষ অপারেশন কমান্ডের OA-1K স্কাইরাইডার-২ টার্বোপ্রপ বিমানে গোলযোগ দেখা দেয়। দুপুর ২টার ঠিক আগে জরুরি অবতরণ করতে বাধ্য হয় সেটি। ককো নিউজ-৫ এর বরাতে নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।

ওকলাহোমা সিটির দক্ষিণ-পূর্ব ১১৯তম স্ট্রিট এবং সুনার রোডের দিকে বিমানটি গ্লাইডিং করে নেমে আসে। টেসলার চালক ম্যাথিউ টপচিয়ান ভয়ংকর মুহূর্তটি দেখতে পান। তিনি কী করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না। তিনি দেখলেন, বিমানটি তার এবং অন্যান্য মোটরচালকদের যানবাহনে প্রায় ধাক্কা খেতে খেতে সরে যায়।

সামরিক বিমানের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল টেসলা গাড়ি

নতুন করে গাজায় বিমান হামলা, নিহত ১৮

টেসলা চালক বলেন, আমি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করেই একটি গাছের ওপরে তাকিয়ে বিমানটি দেখতে পেলাম। আমি ভাবছিলাম, ওই বিমানটি হয়তো নিচু দিয়ে যাচ্ছে। পরক্ষণেই মনে হলো, এটি সত্যিই, সত্যিই অনেক নিচু দিয়ে যাচ্ছে।

টপচিয়ান গাড়ি চালাচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ হঠাৎ করেই টার্বোপ্রপটি গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। মহাসড়কে পড়েই সেটি টারবুলেন্সের কবলে পড়ে। কিন্তু পাইলট তখনো বিমানটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

টপচিয়ান বলেন, যখন এটি আসছিল তখন আমার মনে হচ্ছিল বিমানটি আমাকে আঘাত করতে চলেছে। তারপর দৃষ্টির আড়ালে চলে গেল। আমি এটি দেখতে মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছে। তাই সেখানে বসে কী করা উচিত তা ভাবার সময় হয়নি। ঘটনা বুঝতে কিছুক্ষণ সময় নিলাম। তারপর চারপাশে তাকিয়ে দেখি যেন সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মনে হয়, এটি বিদ্যুতের তার বা অন্য কিছুর সঙ্গে গিয়ে ঠেকে। প্রচুর আগুন জ্বলছিল। আমি ভেবেছিলাম বিমানটি বিস্ফোরিত হয়েছে। আমি আমার মাকে ফোন করে বললাম, ‘আমি জানি না কী হচ্ছে।’

ওকলাহোমা সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবাক হন ফায়ার ফাইটাররা। তারা দেখেন, বিমানে থাকা দুই সামরিক পাইলট ইতিমধ্যেই বিমান থেকে বেরিয়ে এসেছেন এবং কোনো আঘাত পাননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০