reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
১৪৮৫ বার পড়া হয়েছে

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

ফাইল ছবি

লাইসেন্স পাওয়ার পর থেকে বিদেশের শ্রমবাজারে ১০০ জন কর্মীও পাঠাতে না পারায় ৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লাইসেন্সের শর্ত অনুযায়ী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট সব আইন ও বিধি-বিধান পালনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লাইসেন্স ইস্যুর পর উল্লিখিত ৪৫টি রিক্রুটিং এজেন্সি আজ পর্যন্ত ১০০ কর্মী পাঠাতে পারেনি। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর ধারা ১২ (১) অনুযায়ী ৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হলো।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আদেশে বাতিল করা ৪৫ রিক্রুটিং এজেন্সি হলো- মেসার্স সাউথ এশিয়ান ইন্টারন্যাশানাল লিমিটেড (আরএল১৩৩৯), মেসার্স কক্সবাজার ওভারসিজ (আরএল০০৫৮), মেসার্স ট্রান্সন্যাশনাল রিক্রুটিং সার্ভিসেস লিমিটেড (আরএল১২৫০), মেসার্স ব্যাবিলন বাংলাদেশ লিমিটেড (আরএল০২১৯), জেএসএস ডেভেলপমেন্ট কোম্পানি লি (আরএল০৪৮০), মেসার্স মিলেনিয়াম ইন্টারন্যাশনাল (আরএল০৮৩১), মেসার্স রাস ওভারসিজ লিমিটেড (আরএল১৫৭৭), মেসার্স আল-সরদার ইন্টারন্যাশনাল (আরএল১৭২২), মেসার্স লামিয়া ওভারসিজ (আরএল১৩২৯), মেসার্স ট্রাস্ট রিক্রুটিং এজেন্সি লিমিটেড (আরএল১৬০৫), মেসার্স এশিয়ান ট্রাভেলস নেটওয়ার্ক লিমিটেড (আরএল০৯৬৫), মেসার্স মৃধা ট্রেড ওভারসিজ (আরএল১৬৩৭), অলিম্পিয়া ইন্টারন্যাশনাল (আরএল০৭৪৯), ইউনাইটেড বাংলাদেশ (আরএল১১২৯), হাজী আল-মজিব কর্পোরেশন লিমিটেড (আরএল১৬২৬), ডাইনামিক স্টাফিং সার্ভিসেস ওভারসিজ (আরএল১৩৮৬), আল রোহান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম (আরএল১৫৪১), আল মুহান্দেস লিমিটেড (আরএল১৪৪৬), রিজিওন লিংক ইন্টারন্যাশনাল (আরএল১০৫৮), ফারইস্ট ওভারসিজ (আরএল১৬৬৯), সৈয়দ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (আরএল১১৬২), জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং (আরএল১৫৮৭), মেহজাবীন এয়ার ইন্টারন্যাশনাল (আরএল১৭২৪), আল-রায়হান ইন্টারন্যাশনাল (আরএল০৪৪৪), আদিল ওভারসিজ (আরএল১৫৪৫), এইচ.আর ইন্টারন্যাশনাল (আরএল১১৩৪), ইশিজাকা ওভারসিজ কোং লিমিটেড (আরএল১২৮৫), হিশান জনশক্তি সার্ভিস (আরএল১৭০৭), জিরাবো ওভারসিজ (আরএল১৪৫৮), জয়নব জাফরিন ইন্টারন্যাশনাল (আরএল১৬৪৮), এসকে গ্লোবাল ওভারসিজ (আরএল১৪৪৭), রয়েল এশিয়া ট্রেড লাইন (আরএল১৪৩০), আল-সোবহান ওভারসিজ (আরএল০৭৮২), গ্লোবাল ইন্টিগ্রেট সার্ভিসেস (আরএল১৩৯৩), ডিপন কনসালটেন্সি সার্ভিসেস (আরএল১০০৪), আল ইমাম ইন্টারন্যাশনাল (আরএল১৭১০), বিসমিল্লাহ ওভারসিজ (আরএল০৮২৪), ভিশন রিক্রুটিং অ্যান্ড ওভারসিজ (আরএল১১৭৩), ক্রেস্ট ওভারসিজ এইচআর সলিউশন (আরএল১৩২০), অ্যাপ্রোচ পিপল রিক্রুটমেন্ট (আরএল১৪৪৪), শাহালি ইন্টারন্যাশনাল এজেন্সিজ (আরএল০০১২), গ্লোবাল হিউম্যান রিসোর্সেস (আরএল০৯১১), এইচ অ্যান্ড আর সার্ভিসেস (আরএল১২২৭), এস.আর.বি. ইন্টারন্যাশনাল (আরএল১০৩০), মিতুল ট্রেডিং (আরএল১১০১)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০