reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 অক্টোবর 2025 ইং
৮ বার পড়া হয়েছে

ঢাবিতে অনলাইন ভর্তি আবেদনে যা যা লাগবে

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট-এর মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করা যাবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্য, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, মা-বাবার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), যে বিভাগীয় শহরে পরীক্ষা দিতে আগ্রহী সেই কেন্দ্রের নাম, প্রযোজ্য কোটা এবং স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে।

আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা, যা অনলাইনে তাৎক্ষণিকভাবে পরিশোধ করা যাবে অথবা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। আবেদন ফি একবার জমা দিলে তা ফেরতযোগ্য নয়।

আবেদন ও ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিদেশি বা সমমান শিক্ষাব্যবস্থা (যেমন ও-লেভেল, এ-লেভেল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইত্যাদি) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ‘সমতা নিরূপণ’ প্রক্রিয়া চালু রাখা হয়েছে। এসব শিক্ষার্থীকে একই ওয়েবসাইটে গিয়ে ‘Equivalence Application’ বা ‘সমমান আবেদন’ মেনুতে গিয়ে আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি অনলাইনে জমা দিতে হবে।

সমতা নিরূপণের পর প্রাপ্ত Equivalence ID ব্যবহার করে তারা সাধারণ আবেদনকারীদের মতোই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষাগুলো আগামী ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোর পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

চারুকলা ইউনিট ছাড়া অন্য সব ইউনিটে ভর্তি পরীক্ষা হবে মোট ১২০ নম্বরের ওপর। এর মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা থাকবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে অতিরিক্ত ২০ নম্বর যুক্ত করে চূড়ান্ত মূল্যায়ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

যশোর সীমান্তে বিজিবির বড় অভিযান: ২৬ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর চুল ব্যবসায়ী

তাড়াশে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ দুর্ঘটনা: রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

মাথার ওপর ঝুলছে মৃত্যুফাঁদ, আতঙ্কে হাটপাঙ্গাসি বাজারের মানুষ

পরকীয়ার টানে সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ঘরছাড়া, অতঃপর মামলা

মহাসড়কে চাঁদাবাজি: হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ ক্লোজড

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

১০

“মাদক জীবন ধ্বংস করে”— কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

১১

ধানগড়ায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক আটক, মামলা রুজু

১২

ঈদুল আজহা উপলক্ষে চৌকিবাড়ি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

১৩

রাস্তার ওপর বিশাল গাছ, রাত নামলেই বাড়ছে মৃত্যুঝুঁকি

১৪

আজ নিমগাছীতে ঐতিহ্যবাহী বাঁশের মেলা ও জামাই বরণ উৎসব

১৫

ঈদ নিরাপত্তায় নির্ঘুম প্রহরী, মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান

১৬

চান্দাইকোনা পশুর হাটে র‍্যাব-১২’র কঠোর নিরাপত্তা ব্যবস্থা

১৭

ঈদকে ঘিরে চান্দাইকোনা হাটে নিরাপত্তা জোরদার, মাঠে র‌্যাব-১২

১৮

রায়গঞ্জে “মাই প্রমিজ ডে” পালিত

১৯

রায়গঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০