reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 অক্টোবর 2025 ইং
২৯ বার পড়া হয়েছে

নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন ইবি শিক্ষক

নারী শিক্ষার্থীদের পোশাক ও নিহত সাজিদকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীর আন্দোলন

নারী শিক্ষার্থীদের পোশাক ও নিহত শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে তারা এ মানববন্ধন করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় সকাল ১০টায় সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সেই শিক্ষক।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় এমন জায়গা যেখানে পড়াশোনা হবে, খেলাধুলা হবে, সংস্কৃতির চর্চা হবে। এখানে কে কোন পোশাক পরবে সেটাও তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু শিক্ষার্থীর পোশাকের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। এই শিক্ষকের আর এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের সুযোগ থাকতে পারে না। আমরা প্রশাসনকে বলতে চাই, দ্রুত সাজিদের খুনিদের খুঁজে বের করেন। আমার বোনকে নিয়ে যে স্যার কটূক্তি করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

বিশ্ববিদ্যালয় ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জারিন তাসনিম পুষ্প বলেন, আপনি বলেছেন যে আমার হাতে কেন মাইক দেওয়া হলো! আপনি এই প্রশ্ন না করে বরং উত্তর দিন, কেন আমার হাতে মাইক তুলে নেওয়া লাগল? আপনারা কেন হত্যার বিচার করতে পারছেন না? কেন ১০৪তম দিনেও আমাদের এখানে কথা বলা লাগছে? আমার ভাই মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। আমাকে কীভাবে আপনি ন্যাংটো মেয়ে বলেন? আপনার লজ্জা করে না? আমার কি পোশাকের স্বাধীনতা নেই। ২৪ এর আন্দোলনের প্রথমে তো আপনারা ঘরে পালিয়ে থাকতেন, এই মেয়েগুলোই আন্দোলনে আসতো। আপনারা তো আসছেন শেষের দিকে। কীভাবে এই মেয়েদেরই কটূক্তি করেন? প্রশাসনকে অবশ্যই এ শিক্ষকের বিচার করতে হবে।

এর আগে সংবাদ সম্মেলনে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি বলেন, ‘আমি আল-কুরআন বিভাগের সভাপতি হিসেবে শহীদ সাজিদ আব্দুল্লাহর জন্য বিভাগের ছাত্র শিক্ষকদের নিয়ে বিচার চেয়ে আন্দোলন করেছি। আমার অফিসে বসেই কেস এন্ট্রি করেছি। প্রশাসনিকভাবে বিষয়টিকে এগিয়ে নিতে ভিসি, প্রো-ভিসি, ইবি থানার ওসিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। কিন্তু এরপরেও আমার এক ছাত্রের সঙ্গে কথা বলতে গিয়ে আমার অসাবধানতাবশত কিছু শব্দ চয়নে ভুল হয়েছে বলে আমি মনে করি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্ট অনুযায়ী, সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ হত্যাকারীদের খুঁজে বের করতে দফায় দফায় আন্দোলন করেন শিক্ষার্থীরা। তবে সম্প্রতি আন্দোলন ও নারী শিক্ষার্থীদের নিয়ে ওই শিক্ষকের বিরূপ মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১০

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১১

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১২

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৩

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৪

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৬

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

তাড়াশে সামাজিক সংগঠন ‘ভিলেজ ভিশন’-এর উদ্যোগে ১০০ গাছের চারা বিতরণ

১৯

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু

২০