reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 অক্টোবর 2025 ইং
১৭৪ বার পড়া হয়েছে

জকসু নির্বাচন প্রস্তুতির কাজগুলো চ্যালেঞ্জিং: সিইসি মোস্তফা হাসান

অধ্যাপক ড. মোস্তফা হাসান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেছেন, আসন্ন জকসু নির্বাচনের প্রস্তুতির কাজগুলো চ্যালেঞ্জিং। প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বলেই সবার সহযোগিতা প্রয়োজন।

বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এর আগে একটি নির্বাচন প্রস্তুতি কমিটি করা হয়েছিল, যেখানে আমি আহ্বায়ক ছিলাম। আমরা কিছু কিছু কাজ করছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। ভিসি মহোদয় ও সিন্ডিকেটকে ধন্যবাদ। তারা আমার ওপর আস্থা রেখেছেন।

সিইসি বলেন, এটা একটা চ্যালেঞ্জিং কাজ, প্রথমবার হচ্ছে। এখানে আমাদের ছাত্র, শিক্ষক, স্টেকহোল্ডার যারা আছেন তাদের সবার সহযোগিতা চাই। এটা একটা কঠিন কাজ এবং আমাদের হাতে সময় কম। সামনে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো শেষ করতে হবে। স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে আমরা সব ডেট ঠিক করবো।

তিনি আরও বলেন, চিঠি পাওয়ার পর কয়েকটি মিটিং করেছি। তফসিল কবে এখনই সেটা বলতে পারছি না। এখনো আমাদের কোনো অফিস নেই, বসার জায়গা নেই। তফসিল নিয়ে আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে বসবো। আশাকরি যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো করবো।

বুধবার জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশনে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় উন্নয়নের নতুন উদ্যোগ, একসঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন এমপি

১

রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ

২

চোখে ছানি, ভাঙা মেরুদণ্ড—রায়গঞ্জের অসহায় জহুরুয়া পেলেন হুইলচেয়ার

৩

তাড়াশে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় বিএনপির মনোনয়ন তুললেন মাসুদ

৪

তাড়াশের মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবুল বাসার সরকার

৫

রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী

৬

চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান

৭

বেলকুচিতে জমি নিয়ে বিরোধ, সমাধান না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

৮

তাড়াশের মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন জহুরুল ইসলাম

৯

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

উৎসবমুখর পরিবেশে সিএনজি মালিক সমিতির নির্বাচন, নেতৃত্বে লিটন-মুক্তার

১১

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি হেলাল সম্পাদক শাহ আলম

১২

রায়গঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে সরব হাফিজুর রহমান, সংগ্রহ করলেন মনোনয়ন ফরম

১৩

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরে তা করে দেখাব: এমপি আমিরুল ইসলাম খাঁন আলীম

১৪

রায়গঞ্জে জেলা সিএনজি মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

১৫

মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণেই আশরাফকে হত্যা করা হয়েছে, দাবি সেচ্ছাসেবক দল নেতার

১৬

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সহ একাধিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

১৭

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

১৮

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৯

নিমগাছী বাজারে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

২০