reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 27 অক্টোবর 2025 ইং
৩১৫ বার পড়া হয়েছে

৯৯৯-এ পাকিস্তানি নারীর ফোন, অতঃপর...

ছবি : সংগৃহীত

রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি বাসুপাড়া এলাকার এক পাকিস্তানি নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ করেছেন।

২৫ বছর বয়সী ওই পাকিস্তানি নারীর অভিযোগ, তার স্বামী নোবেল আহমেদ (২৭) এবং শাশুড়ি তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করেন এবং তাকে একটি রুমে আটকে রাখেন। এ ছাড়া তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

তিনি আরও অভিযোগ করেন তার পাসপোর্ট তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কলার ৯৯৯-এর কাছে তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান যাতে তিনি তার নিজ দেশ পাকিস্তানে ফেরত যেতে পারেন।

৯৯৯-এ ওই নারীর কল পেয়ে ইংরেজি ডেস্কের কল টেকনিশিয়ান কনস্টেবল সুমাইয়া জাহান এবং প্লাবন দেব দ্রুত দারুসসালাম থানায় বিষয়টি জানিয়ে সহায়তা চান। ভুক্তভোগী নারী তার সঠিক অবস্থান জানাতে না পারলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় চিহ্নিত করে দারুসসালাম থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরে কলারের ননদ এবং স্বামী পক্ষের অন্য স্বজনরা থানায় উপস্থিত হয়ে কলারের পাসপোর্ট ফেরত দেন এবং এই মর্মে অঙ্গীকার করেন, আগামী ১০ দিনের মধ্যে বাংলাদেশে জন্ম নেওয়া তিন মাস বয়সী শিশুটির পাসপোর্ট তৈরি করে তাদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেবেন। এরপর ওই নারী স্বেচ্ছায় তার ননদের জিম্মায় চলে যান এবং কোনোরূপ লিখিত অভিযোগ দিতে রাজি হননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১০

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১১

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১২

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৩

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৫

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৬

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৭

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৮

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৯

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

২০